ঢাকাMonday , 5 September 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেন এবং শেষে মোনাজাত করেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শনে যান।

dhakapost

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সফরে আজ নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে) তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি পালাম বিমানবন্দরে অবতরণ করে।

dhakapost

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে বাংলাদেশ সরকারের দূতাবাস কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।