ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতার জন্মদিনে দাশুড়িয়া কলেজে বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রী কলেজে বৃক্ষ রোপণ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগষ্ট) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

সভাপতিত্ব করেন কলেজেন অধ্যক্ষ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দাশুড়িয়া ইউপি’র চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্য বকুল সরদার, গভর্নিং বডির সদস্য হাসান মো: মাহবুবুল আলম, আব্দুল হামিদ জিন্নাহ ও নবাব আলী দেওয়ান।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান,  নূরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ফাহমিদা আক্তার প্রমূখ। সঞ্চালনা করেন শিক্ষক শিপন আলী।

অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক, সাংবাদিক, কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থিরা অংশ গ্রহন করেন।  পরে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।