ঢাকাTuesday , 12 July 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শেষ আজ, অফিস খুলছে কাল

Link Copied!

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস। আজ সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার খুলবে।

গতকাল রবিবার (১০ জুলাই) সারা দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।
এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আগামীকাল অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।