ঢাকাSaturday , 16 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর দাশুড়িয়ায় ট্রাক চাপায় মটর সাইকেল চালক নিহত

Link Copied!

ঈশ্বরদীতে ট্রাকের চাপায় মারুফ হাসান (২৫) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় উপজেলার দাশুড়িয়া গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ হাসান আটঘরিয়া উপজেলার হাপানিয়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, , পণ‍্যবাহী একটি ট্র্রাক রুপপুরের দিকে যাচ্ছিল। দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড় এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারুফের মৃত‍্যু হয়। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায় ।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সার্নাল।