ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

শাবির প্রথম নারী উপদেষ্টা ঈশ্বরদীর আমিনা পারভীন

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রথম নারী ছাত্র উপদেষ্টা পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ অসুস্থ হওয়ায় তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

অধ্যাপক আমিনা পারভীন গণমাধ্যমকে বলেন, নিয়োগের বিষয়টি আমাকে জানানো হয়েছে। কখন যোগদান করবো তা পরে নিশ্চিত করা হবে।