ঢাকাWednesday , 23 February 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিমানের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকেট অবমুক্ত

Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন তিনি
স্মারক ডাকটিকেটের মূল্য ১০ টাকা।


এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আরও ছিলেন, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান।