ঢাকাসোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

মাতৃভাষা দিবসে পাকশীতে রেল কর্মকর্তা- কর্মচারী বৃন্দের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঈশ্বরদী উপজেলার পাকশীতে সুর্যোদয়ের সাথে সাথে অমর একুশের ভোরে প্রভাত ফেরির মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় সদর দফতরের রেলওয়ে কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কার্য্যলয়ের সামনে থেকে প্রভাত ফেরির শোভাযাত্রা বের হয়।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুলের ডালা, সকলের মুখে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি; গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানের স্মরণ করেন সকলে।

প্রভাত ফেরি মিছিলের নেতৃত্ব দেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।
পরে সকাল পৌনে ৭ টায় পাকশীর রেলওয়ে শহীদ মিনারে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সারিবদ্ধভাবে শহীদ বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,পাকশী রেলওয়ের জেলা পুলিশ, পাকশীতে রেলওয়ে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী সদর দফতরের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কার্য্যলয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা

পাকশী বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা,আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে রেলকর্মচারী গোলাম কিবরিয়া মিঠুর সঞ্চালনে বক্তব্য রাখেন, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম,পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম সোহান, যান্ত্রীক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীববিল্লাহ, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) সৌমিক শাওন কবীর,
পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মঞ্জুর-উর রহমান, পাকশী রেলওয়ে শ্রমিকলীগ সভাপতি ইকবাল হায়দার,সম্পাদক নজরুল ইসলাম।
এসময় রেলওয়ের বিভিন্ন দফতরে কর্মরত রেলওয়ে কর্মচারী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া পাকশীতে আওয়ামীলীগ,বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন।