ঢাকাSaturday , 19 February 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে আইটি সেন্টারের জায়গা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলক 

Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক ঈশ্বরদীতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড  ইনকিউবেশন সেন্টার নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন।

গত বৃহস্পতিবার গভীর রাত ১১ টায় ঈশ্বরদীর দাশুড়িয়া তেঁতুলতলা মোড়ে প্রস্তাবিত জায়গাটি তিনি পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, দাশড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, উপজেল কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, ‍যুবলীগ নেতা দোলন বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা গ্রোগ্রামার মাসুদ রানা বলেন, ঈশ্বরদীতে শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি বাস্তবায়ন হতে যাচেছ। এ জন্য দাশুড়িয়ার তেঁতুলতলায় সড়ক ও জনপথ বিভাগের সাড়ে ৭ এক জায়গা প্রস্তাব করা হয়েছে। জায়গা পাওয়ার পরই প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হবে।