ঢাকাশুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নারীর মৃত‍্যু

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

 

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় হাওয়া খাতুন (৬৫) নামে এক নারীর মৃত‍্যু হয়েছে। তিনি উপজেলার দিকশাইল গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর বাজারে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ স‍্যানাল জানান, পুলিশ ঘাতক মাইক্রোবাসটি আটক করে করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।