ঢাকাসোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৯, শনাক্ত ৪৬৯২

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯২ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন। একই সময়ে ৩৪ হাজার ৬৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন। চট্টগ্রামে ৩, খুলনায় ১, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।