ঢাকারবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

সাংবাদিক আলমাস আলীর কন্যা এইচএসসি’তে জিপিএ-৫ পেয়েছে

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক নয়া শতাব্দী পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও ঈশ্বরদী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আলমাস আলী ও গৃহিণীঃ স্বাধীনা আক্তার দম্পতির কন্যা আসমা-উল-হুসনা আরশি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী শিক্ষা বোর্ড ঘোষিত এইচএসসি’র ফলাফলে আরশি’র এই কৃতিত্বের খবর জানা গেছে। ঈশ্বরদী  সরকারি কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় আরশী বিজ্ঞান বিভাগ থেকে আংশ গ্রহন করে। ভাল ফলাফলের জন্য সে বাবা-মাসহ শিক্ষকদের নিকট বেশি সহায়তা পেয়েছে। আরশি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

সাংবাদিক কণ্যা আরশি’র এইচএসসি’র ফলাফলে কৃতিত্বের জন্য ঈশ্বরদী  প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন অভিনন্দন জানিয়েছেন।