ঢাকাশনিবার , ১২ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে গভীর রাতে ১০ ড্রাম ডিজেল চুরি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে গভীর রাতে ১০ ড্রাম ডিজেল চুরি হয়েছে। যার বাজার মূল্য দুই লাখ টাকা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার চরসাহাপুর নতুন হাট মোড়ে মেসার্স খান স্টোরে চুরির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে চোরের দল দোকানের সামনে রাখা ১০টি ডিজেল ভর্তি ড্রাম পিকআপ গাড়িতে তুলে নিয়ে যায়।মেসার্স খান স্টোরের মালিক ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। সকালে দোকানে এসে দেখতে পান ১০টি ডিজেল ভর্তি ড্রাম নেই। তিনি জানান, প্রতিটি ড্রামে ২১৪ লিটার করে মোট ২১৪০ লিটার ডিজেল চুরি ছিল। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ বিষয়ে রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, ডিজেল চুরির বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।