ঢাকাশুক্রবার , ১১ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীরতে অসাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

অসাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করার দায়ে ঈশ্বরদীর কোহিনূর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পাবনা জেলার ভোক্তা অধিকার সংরণ অধিপ্তর এই অভিযান পরিচালনা করে। এসময় দশ হাজার টাকা জরিমানা এবং চার বস্তা চানাচুর ধ্বংস করা হয়। নিরাপদ খাদ্য পরিদর্শক কোহিনূর ফ্যাক্টরিকে জরিমানার খবর নিশ্চিত করেছেন।

পাবনা জেলার ভোক্তা অধিকার সংরণ সহকারী পরিচালক জহুরুল ইসলাম এই অভিযানের নেতৃত্বে দেন। নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। ঈশ্বরদী থানার পুলিশ অভিযানে সহযোগিতা করেন।