ঢাকাThursday , 10 February 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

Link Copied!

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জাফর আলী (৩৫) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাঘহাঁচলা গ্রামের আকমল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি)  সকাল ১১টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেতুঁলতলায় ট্রাকের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাফর আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা জাফর আলীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ইনচার্জ আশিষ সান্নাল বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ। ট্রাক ও চালককে আটকে তৎপরতা শুরু করেছে পুলিশ।