ঢাকাSunday , 6 February 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর পারমাণবিক প্রকল্পে আরো এক রুশ নাগরিকের মৃত্যু

Link Copied!

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ নাগরিক ভোরোটনিকভ আলেকজান্দ্রা রবিবার দুপুরে মারা গেছেন। এনিয়ে গত ৮ দিনে হৃদরোগে আক্রান্ত ও সিঁড়ি থেকে পড়ে পাঁচ রুশ নাগরিকের মৃত্যু হলো।

পুলিশ জানান, ভোরোটনিকভ আলেকজান্দা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ‘নিকিম’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি রূপপুর প্রকল্পের ‘গ্রিনসিটি আবাসিক প্রকল্পের থাকতেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর শয়নকক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক সহকর্মী।

পরে গ্রিনসিটি ও রূপপুর প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান রবিবারের আলেকজান্দ্রার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।