ঢাকারবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডুর বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান স্বপন কুমার কুন্ডুর বিদায় সংবর্ধনা রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে অনুুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন
সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সামাদ আজাদ ও প্রভাষক মোঃ বাপ্পী রায়হান। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ অত্যন্ত আবেগঘন পরিবেশে স্মৃতিচারনমুলক বক্তব্য প্রদান করেন।

কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান,উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন ও গভনিং বডির সদস্য মোঃ বশির আহমেদ বকুল বিদায়ী শিক্ষক স্বপন কুমার কুন্ডুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মতিয়ার রহমান চঞ্চলের নেতৃত্বে প্রভাষক মোছাঃ নিলুফা আক্তার,মোঃ আব্দুল বাতেন ও মোছাঃ আসমা খাতুন ইতিহাস বিভাগের পক্ষ থেকে সংবর্ধিত শিক্ষক স্বপন কুমার কুন্ডর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

পরে অধ্যক্ষ,উপাধ্যক্ষ ও গর্ভানিং বডির সদস্য,বিদায়ী শিক্ষক স্বপন কুমার কুন্ডু ও তার মেয়ে অর্পিতা কুন্ড মমকে সঙ্গে নিয়ে কেক কাটার আয়োজন করেন।

দুপুরের মধ্যহ্ণভোজে যোগ দেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস,অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান,উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন,গর্ভনিং বডির সদস্য বশির আহমেদ বকুল,মোঃ শহিদুল ইসলাম কালু,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার মোঃ আমজাদ হোসেন,দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ খাইরুল কবির লিটন,হিসাব বিজ্ঞান বিভাগের নবাগত বিভাগীয় প্রধান মোঃ আসিফ জুলিয়ার্স অনল,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মতিয়ার রহমান চঞ্চল,প্রভাষক মোঃ আব্দুল বাতেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আল-মাহমুদ সুজন,ইংরেজী বিভাগের প্রভাষক রিপন আলী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাফরুল আনাম শিবলু উপস্থিত ছিলেন।