ঢাকাThursday , 3 February 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মারা গেছেন

Link Copied!

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বড় শ্যালক হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।২০০৯ সালের ৫ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মাওলানা সালাহউদ্দিনকে বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দেয়। এরপর থেকে তিনি দেশের জাতীয় মসজিদের খতিবের দায়িত্বে রয়েছেন।
মাওলানা সালাহউদ্দিন ঢাকা আলিয়া মাদরাসার ৪৪তম অধ্যক্ষ ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন।
প্রধানমন্ত্রীর শোক
খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।