ঢাকাFriday , 28 January 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ফেন্সিডিলিসহ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিলসহ দবির শেখ (৫০)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ‌দবির শেখ ঢাকা আশুলিয়ার মৃত: সেকেন্দার শেখের ছেলে৷
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আরামবাড়িয়া বাজার সংলগ্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দবির শেখকে আটক করে৷ এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বহনকারী ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী কে জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন যাবত সে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হতে পাইকারিভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় খুচরা ভাবে বিক্রি করে আসছিলেন।
পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির- ১৪(খ) ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।