ঢাকাশুক্রবার , ২১ জানুয়ারি ২০২২
  • অন্যান্য

মোটরসাইকেলে প্রাণ গেলো দুই ভাইয়ের

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের ধুরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার লোকমান ফরাজির ছেলে নাইম ফরাজি (১৮) ও জহির ফরাজির ছেলে জনি ফরাজি (১৭)। সম্পর্কে তারা চাচা ভাই। দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে নাঈম ও জনি গুরুতর আহত হয়। পরে নাইম ফরাজিকে মাদারীপুর সদর হাসপাতালে ও জনিকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামরুল ইসলাম মিয়া জানান, মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।