ঢাকাTuesday , 11 January 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ১২ ফুট গাঁজা গাছ উদ্ধার

Link Copied!

ঈশ্বরদীতে ১২ ফুট উচ্চতার বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে স্থানীয় আলহাজ টেক্সটাইল মিলের লেবারদের পুরাতন ও পরিত্যক্ত কোয়ার্টারের পাশে লাগানো এ গাঁজা গাছটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, গাছটির গোড়ালি বাঁশের খুঁটিতে প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা ছিলো। স্থানীয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা এখানে নিয়মিত আড্ডা দেয়, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুুলিশ। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্র জানিয়েছে।

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, জেলাজুড়ে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।