ঢাকাMonday , 10 January 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডাকটিকিট অবমুক্ত করেছেনঃ প্রধানমন্ত্রী

Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট, একটি প্রথম দিনের কভার ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ডাকটিকিট এবং ১০ টাকার প্রথম দিনের কভার ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। এ সময় একটি বিশেষ ক্যান্সেলার ব্যবহার করা হয়।
ঢাকা জিপিও’র ফিল্যাটেলিক ব্যুরো থেকে এই ডাকটিকিট, প্রথম দিনের কভার ও ঢাকা কার্ড বিক্রয় করা হবে। এগুলো পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতে পাওয়া যাবে।
প্রথম দিনের কভারের জন্য চারটি জিপিওতে বিশেষ ক্যান্সেলার ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে।