ঢাকাSunday , 2 January 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রিক্সা চালকের মৃত্যু

Link Copied!

ঈশ্বরদীতে ভটভটি ও রিক্সার সংঘর্ষে নাসিম হোসেন (৫৮) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। ২ জানুয়ারি (রবিবার) বিকাল ৫টায়  ঈশ্বরদী শহরের ডাকবাংলোর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম  পৌর এলাকার ফতেমোহাম্মদপুরের মৃত মুক্তাকিম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে ডাকবাংলোর সামনে ঈশ্বরদী-পাবনা সড়ক পার হচ্ছিলেন রিক্সা চালক নাসিম। এসময় দ্রুত গতির একটি ভটভটি  রিক্সাকে ধাক্কা দিলে তিনি রিক্সা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, নাসিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।