ঢাকাTuesday , 28 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন

Link Copied!

দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এ সম্মেলন হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. জিল্লুর রহমান চৌধুরী গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘সম্মেলনের পুরো কর্মসূচি চূড়ান্ত হতে আরো কিছুটা সময় লাগবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে সেশনগুলোসহ অন্যান্য বিষয় এখনো চূড়ান্ত হয়নি।’
সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই ডিসি সম্মেলন হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে তা আয়োজন করা যায়নি। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতিবছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত্, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান থাকে।
সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হয় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদসচিব। কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা যোগ দেন।