ঢাকাSunday , 19 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

Link Copied!

ঈশ্বরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সারা দেশের ন্যয় সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন।
বিশেষ অতিথি ছিলেন ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার ও সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা।
পরিবার পরিকল্পনার সকল ইউনিয়নের পরিদর্শক, স্বাস্থ্য কর্মী এবং সুধিজন এসময় উপস্থিত ছিলেন।
সভায় ব্ক্তারা পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহন, বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ নিয়ে আলোচনা করেন।