ঢাকাThursday , 2 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে গণপ্রকৌশল দিবস পালিত

Link Copied!

আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ঈশ্বরদী শাখার আয়োজনে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গণপ্রকৌশল দিবস’২১ পালিত হয়েছে।

“সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা ” শ্লোগানকে প্রতিপাদ্য করে শোভাযাত্রা, সম্মাননা প্রদান এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আনিসুর রহমান।
প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌঃ বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌঃ ওহিদুর রহমান ঝন্টু, প্রকৌঃ আসাদুল হক, প্রকৌঃ আলমগীর হোসেন, প্রকৌঃ ও ইউপি চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাস প্রমূখ।