ঢাকাWednesday , 1 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

Link Copied!

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ চেপে ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।

এ সময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার জাহান, রূপপুর প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, রোসাটমের বৈদেশিক প্রকল্প প্রধান রুসলান বাইচুরিন, সামরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, আগামী ১০০ বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বহুস্তরের নিরাপত্তা বলয় নির্মাণের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত বিদ্যুৎ উৎপাদনে সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

পরে প্রকল্পের উদ্দেশ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, পারমানবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেলে, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রাশান ফেডারেশন কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।