ঢাকাMonday , 8 November 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষঃ ১০ জন আহত

Link Copied!

ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে  আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনিস উর রহমান শরীফ ও বিদ্রোহী প্রার্থী আনিসুল হক মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে চেয়ার- টেবিল ।  আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় লক্ষ্মীকুন্ডার নবীনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘লক্ষীকুন্ডায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে বর্তমান চেয়ারম্যান আনিস উর রহমান শরীফের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী- সমর্থক আহত হয়েছেন।’

এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনিস উর রহমান শরীফের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।