নিজস্ব প্রতিনিধি।। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।
২৭ অক্টোবর (মঙ্গলবার) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন নেতৃবৃন্দ। এসব কর্মসূচির আয়োজন করে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল।
উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সদস্য ও সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নয়ন।
উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম সাজেদুজ্জামান জিতুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মাহফুজা খাতুন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ডাবলু, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান পাতা, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটন, উপজেলা বিএনপির সদস্য তুহিন চৌধুরী, আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন পবন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পন্ডিত, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম অনল ,দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকী, সদস্য সচিব বিপুল মোল্লা, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া হাশেম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এইচ এম জাকারিয়া, পৌর বিএনপির সদস্য আকরাম রায়হান বাবু, খোরশেদ আলম দিপু, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
