ঢাকাMonday , 5 October 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

এক লাফে বাড়ল এলপিজির দাম ২৫২ টাকা

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বেড়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানা গেছে।
এলপিজির দাম বাড়ায় আবাসিকসহ বিভিন্ন খাতে গ্যাসের ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।