নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ নাজমুল হোসেন রঞ্জন এর পিতা এবং পাকশীর রূপপুরের সুপরিচিত কবিরাজ গোলাম মোস্তফা ওরফে মস্তব ফকির (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে পাকশীর নতুন রূপপুর উত্তরপাড়া (কদমতলা) গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় ।
মরহুমের মৃত্যুতে সাপ্তাহিক জয় পত্র পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
