ঢাকাMonday , 21 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ালো সরকার

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। রোববার রাত ১২টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। অর্থাৎ প্রতিটি জ্বালানি তেলের দামই এক লাফে লিটারে ২০ টাকা বেড়েছে।
নতুন দাম কার্যকর হওয়ার পর পরিবহন ও অন্যান্য খাতে জ্বালানি ব্যয় বাড়ার পাশাপাশি এর প্রভাব পণ্য পরিবহন ও বাজারদরেও পড়তে পারে।
এর আগে জুন মাসেও সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪৫ ও ১৪০ টাকা নির্ধারণ করেছিল।