ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর যুবদল নেতা সোনামনি লালপুরে পিস্তল-গুলিসহ গ্রেফতার

জয়পত্র ডেস্কঃ
মে ২০, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল ও সুইটসহ তার তিন সহযোগীকেও আটক করা হয়।
গ্রেফতার হওয়া মাহমুদ হাসান সোনামনি ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর ছোট ভাই বলে জানা গেছে।
লালপুর থানার ওসি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন,
অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।