ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জুলাই প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি ঈশ্বরদীর হাসিবুর রশীদ আটক

জয়পত্র ডেস্কঃ
মে ১৮, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি, ড. মো. হাসিবুর রশীদকে আটকের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ড. হাসিবুর রশীদ পাবনার ঈশ্বরদী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের শৈলপাড়া গ্রামের মৃত হাজের আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর ফারুক আহমেদ বলেন, “আজ থেকেই তার সাজা কার্যকর হয়েছে। রায়ের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর তিনি আপিল করতে পারবেন।” এর আগে শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে তাকে অন্যতম আসামি করা হয়। পরে চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
একই মামলায় মোট ২৮ জন আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে তার বাসভবন ঘেরাও করলে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। পরে ৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।