ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটে কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
মে ১৮, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি ।। মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট কর্মকর্তাদের সঙ্গে এমপি আবু তালেব মন্ডলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন “দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আখ ও সুগারক্রপ গবেষণায় আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করতে হবে। কৃষকের লাভজনক উৎপাদন নিশ্চিত করতে গবেষণার বিকল্প নেই।”
“বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত জাত উদ্ভাবন এবং গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে দ্রুত পৌঁছে দিতে হবে। গবেষক ও কৃষকের সমন্বিত উদ্যোগই কৃষিখাতকে আরও এগিয়ে নেবে।”
সভা শেষে তিনি ইন্সটিটিউটের বিভিন্ন গবেষণাগার ও মাঠ পরিদর্শন করেন এবং চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলকে স্বাগত জানান ইন্সটিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ইন্সটিটিউটের বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।