ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে এমপি’র সঙ্গে খ্রিষ্টান নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৯, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে এমপিকে অভিনন্দন জানান।
বুধবার (২৫ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের ভেলুপাড়ায় অবস্থিত এমপির রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মাড়মী এলাকায় অবস্থিত লুর্দের রানী মা মারিয়া গীর্জা (মাড়মী ক্যাথলিক চার্জ)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে খ্রিষ্টান নেতৃবৃন্দ গির্জার সার্বিক উন্নয়ন এবং এলাকায় একটি বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সরকারি আর্থিক সহায়তার জন্য সংসদ সদস্যের নিকট লিখিত আবেদন পেশ করেন। তারা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল নেতৃবৃন্দের দাবির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ঈশ্বরদী-আটঘরিয়া অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন।