ঢাকাSunday , 29 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

ঈশ্বরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করা হয় এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াল ও বিভীষিকাময় দিন। এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নির্মম গণহত্যা সংঘটিত করে। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।