প্রতিনিধি || ঈশ্বরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকনগর ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুজ্জামান প্রামানিক, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম, সলিমপুর ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ডা. মুনসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
