নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী প্রেসক্লাবের অধিক সংখ্যক স্থায়ী সদস্যদের উদ্যোগে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ১৭ মার্চ মঙ্গলবার পৌর শহরের পোস্ট অফিস মোড়ে আরআরপি ক্লাউড ভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন,ঈশ্বরদীর ঐতিহ্যবাহী প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও গনতান্ত্রিক প্রতিষ্ঠান । যে প্রতিষ্ঠানটিকে যুগে যুগে ঈশ্বরদীর রাজনৈতিক নেতারা তাদের নগ্ন হস্তক্ষেপে কুলষিত করেছে। আমরা সেখান তৈতেক বের হতে চাই। আম মনে করি প্রেসক্লাবে বিএনপি জামাত আওয়ামীলীগ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও গঠনতান্ত্রিক উপায়ে কমিটি গঠিত হবে। যারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করে ঈশ্বরদীকে একটি সুন্দর ঈশ্বরদী হিসেবে ড়ড়ে তুিলতে অগ্রনি ভূমিকা পালন করবে। কিন্তু না সেখানে একটি কথিত বিএনপির সন্ত্রাসী দল বর্তমানে যারা দল থেকে বহিষ্কৃত তারা তাদের সন্ত্রাসী কার্যক্রলাপের মাধ্যমে পেশি শক্তি ব্যবহার করে প্রেসক্লাব কুক্ষিগত করতে চায়। কিন্তু আমি বেচে থাকতে তা হতে দেবনা । আমি সব সময় প্রতিবাদি আজকেও আমি প্রেসক্লাব নিয়ে নোংড়া রাজনীতি করার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমি মনে করি পূর্বের কমিটিও প্রশ্নবিদ্ধ ,তার ওপর মাসিক মিটিংয়ের নামে সভাপতির অনুপস্থিতিতে কমিটি বিলুপ্ত করে তড়িঘড়ি করে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে,তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক। এই কমিটির কোনো বৈধতা বা গ্রহণযোগ্যতা নেই।
তিনি আরও বলেন, প্রেসক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কোনো দলীয় পরিচয় থাকার কথা নয়। কিন্তু অতীতে জোরপূর্বক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের ঘটনা ঘটেছে।
বর্তমান পরিস্থিতিতে আগের কমিটিকেই বৈধ দাবি করে তিনি বলেন, আমি এখনো মনে করি ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। আগের কমিটিই নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,যারা মাস্তানি করে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে, তারা একটি দলের নামধারী ছিল এবং বর্তমানে বহিষ্কৃত। এসব বহিষ্কৃতরা ঈশ্বরদীতে আর প্রভাব বিস্তার করতে পারবে না ।
সাপ্তাহিক ‘হ্যালো ঈশ্বরদী’র সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ আব্দুল্লাহ আল ওমর খান সুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন,বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ,দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হক ডাবলু,উপজেলা শ্রমিক দল সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল ,পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, খোরশেদ আলম দিপু, জালাল প্রমুখ ।
এদিকে, প্রেসক্লাবের ৩৮ জন স্থায়ী সদস্যের মধ্যে ২৩ জন নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে কমিটির সদস্য আব্দুল্লাহ আল ওমর খান সুমার কমিটি থেকে পদত্যাগ করেছেন । অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
