ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর বাঘইলে সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ উপহার বিতরণ

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৯, ২০২৬ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল এলাকায় ‘বাঘইল সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে ইউনিয়নের বাঘইল সাঁকোর মুখে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং দুঃস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাজ্জাদ আলী খান শিপলু এবং পাকশী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইবনুল কায়সার রাজ। বাঘইল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. সোহেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ সানোয়ার হোসেন শাহিন, সংস্থার যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এলাকার দুই শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা বাঘইল সমাজ কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।