ঢাকাWednesday , 18 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর জুবলী উৎযাপন কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর প্লাটিনাম জুবিলী উৎযাপন কমিটির উদ্যোগে ১২ মার্চ বৃহস্পতিবার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ জিন্নাহ মিলনায়তনে ১৯৫০-২০২৫ সালের এসএসসি ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত ইফতার মাহফিলে ৭৫ বছর প্লাটিনাম জুবিলী উৎযাপন কমিটির আহবায়ক প্রাক্তন ছাত্র ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম তুহিন ও সদস্য সচিব সাবেক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামানসহ বিভিন্ন ব্যাচের প্রধানসহ ৭৫ বছর প্লাটিনাম জুবিলী উৎযাপন কমিটির বিভিন্ন উপ-কমিটির সদন্যবৃন্দরা উপস্থিত ছিলেন । সেখানে বক্তরা অনতি বিলম্বে রেজিষ্টেশনের কাজ সম্পন্ন করতে ও স্মরনিকা উপ-কমিটির নিকট স্মৃতি চারন মূলক লেখা দ্রুত জমা দেওয়ার জন্য আহবান জানান হয় ।