ঢাকাFriday , 13 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি ইরানের, মার্কিন শিবিরে আতঙ্ক

Link Copied!

ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। প্রয়োজনে সেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার আলি ফাদাভি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আলি ফাদাভি আরো বলেন, আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। যার গতি প্রতি সেকেন্ডে ১০০ মিটার (৩২৮ ফুট)। আমরা আগামী কয়েক দিনের মধ্যেই সেগুলো ব্যবহার করতে পারি।
তিনি আরো দাবি করেন, এ ধরনের অস্ত্র প্রযুক্তি কেবল ইরান ও রাশিয়ার কাছেই রয়েছে। তবে আলি ফাদাভির এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বিশ্লেষকদের মতে, ইরানের পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র হামলার এই হুমকি মার্কিন শিবিরে আতঙ্ক বাড়াবে। ধারণা করা হচ্ছে, এমন হামলার জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছে বিভিন্ন বিকল্প থাকতে পারে।