ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে মুখর ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১০, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে বিভিন্ন মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের সুমধুর ও সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল ।
সোমবার (৯ মার্চ) উপজেলার স্বনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শতাধিক শিশু শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্বিরাত প্রতিযোগিতা। এতে পাঁচটি বিভাগে মোট ২৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু শিক্ষার্থীদের ধর্মীয় চর্চার সঙ্গে যুক্ত রাখতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং আয়োজকদের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
স্বপ্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো.খাইরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ক্বিরাত প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি শায়েখ হাফেজ ক্বারী আব্দুল হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।