ঢাকাWednesday , 4 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ ফ্রান্সের

Link Copied!

ফ্রান্সের বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
ফ্রান্সে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ নির্দেশ দেন। আগে থেকে রেকর্ড করা ভাষণটি গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ভাষণে এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স একটি জোট গড়ার চেষ্টায় রয়েছে। এ জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে বিপজ্জনক হয়ে ওঠা জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট আরো বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সূত্র : রয়টার্স