ঢাকাTuesday , 3 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মালেক সেদ্দাত স্যার মারা গেছেন

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী সরকারি কলেজের বরেণ্য প্রাক্তন অধ্যাপক মালেক সেদ্দাত হোসেন স্যার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২ মার্চ সোমবার ভোর ৫টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মরহুমের জানাযা নামাজ ওই দিনই দুপুর ৩টায় ঈশ্বরদী শহরের স্কুলপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন পাবনা-৪,ঈশ্বরদী-আটঘরিয়া আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেসুর রহমান বাবলু ও ঈশ্বরদী পৌর জামায়াতের আমীর গোলাম আজম খান সহ মরহুমের আত্নীয় স্বজন। জানাযায় মরহুমের নিকটাত্মীয়,শুভাকাঙ্খী,পুরাতন ছাত্র ও ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীক হন।
প্রথিতযশা বরেণ্য এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঈশ্বরদীর সুশিল সমাজ মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।