নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুরে দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষণের পর হত্যার প্রধান আসামী শরিফ সহ জড়িতদের দ্রুত আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে দাশুড়িয়া ইউনিয়নের জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।
দাশুড়িয়া ইউনিয়নের জনসাধারন কর্তৃক আয়োজিত মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এই খুন ও ধর্ষণের সাথে জড়িতদের আগামী এক মাসের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে আহবান জানান । তা না হলে দাশুড়িয়া ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে মন্তব্য করেন তিনি।
২ মার্চ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দাদি ও নাতনিকে হত্যার বিচার চেয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে আরো বক্তব্য দেন,দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ছানাউল্লাহ মেম্বার, সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল,দাশুড়িয়া ইউনিয়নরে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তারুজ্জামান আখতার,০৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনিসুর রহমান,দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকী,সদস্য সচিব বিপুল মোল্লা,দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাকী,কৃষক দলের সভাপতি মহিদুল ইসলাম,ঈশ্বরদী উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক পারভেজ পলাশ, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, যুবদলনেতা ইমদাদুল হক, দাশুড়িয়া ইউনিয়ন যুবদল নেতা রায়হান মল্লিক রাজু,স্বেচ্ছাসেবক দলের উপজে|লা যুগ্ন আহবায়ক জাহিদ হাসান,পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাবেক সদস্য শরিফুল ইসলাম শরিফ,ছাইদুল ইসলাম, ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রনেতা মেরিদুল ইসলাম,ছাত্রনেতা আকাশ খান,শিশির,ছাত্রনেতা জীবন মোল্লা, সিদ্দিকুর রহমান সিদ্দিক, দাশুড়িয়া ডিগ্রী কলেজ ছাত্রদলে সভাপতি জিসান ও ইমনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
