ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

জয়পত্র ডেস্কঃ
মার্চ ৩, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পদত্র ডেষ্ক ।। পাকিস্তান থেকে আবারও হামলা শুরুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেন, ইফতারের বিরতির পর খোস্ত এবং ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে ও লড়াই চলছে।
আব্দুল হক ফিদার আগে, খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন।
বার্তায় তিনি বলেন, আবারও,খোস্ত প্রদেশের জাজাই ময়দান এবং আলিশার ও তেরেজ জেলার সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।