ঢাকাTuesday , 19 October 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Link Copied!

ঈশ্বরদী পৌর যুবলীগের ৯ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন (৩৭) কে গুলি করার ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের পাঁচ নেতাকর্মীকে আসামি করে  থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) শাহীনের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, ঈশ্বরদী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  আরাফাত হোসেন রাসেল, শহরের আমবাগান এলাকার ফরহাদ হোসেনের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আলমগীর হোসেন, একই এলাকার ছইমুদ্দিনের ছেলে যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও মাহাতাব কলোনির রাজ্জাকের ছেলে যুবলীগ কর্মী সোহেল ।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় আলহাজ্ব মোড় বাঁশ হাটে শাহিন হোসেনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। তাঁর বুকে ও হাতে গুলি লাগে। বর্তমানে শাহীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।