ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নারী ভোটারদের সরব উপস্থিতি

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ বিপুল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে। ভোটগ্রহণ শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রগুলোয় লম্বা লাইন দেখা গেছে। শুধু ঢাকাতেই নয়, সারা দেশেই নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নারী ভোটার আয়েশা বেগম , দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,‘অনেক প্রতিক্ষার পর ঝামেলাহীন পরিবেশে ভোট দিচ্ছি, এটাই বড় তৃপ্তি।’ সরেজমিনে নির্বাচন পর্য়বেক্ষনে গেলে প্রায় প্রতিটি কেন্দ্রের নারী ভোটাররা জানান, দিনের ভিড় ও গরম এড়াতেই সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তারা। ফলে জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। অনেক কেন্দ্রেই সকাল থেকে নারী ভোটারদের সারি চোখে পড়ে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।
ভোট কেন্দ্রগুলোয় নারীদের উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। হিন্দু নারীদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সব বয়সি নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে অংশ নেন, যা নির্বাচনকে আরো প্রাণবন্ত করে তোলে।