ঢাকাSunday , 25 January 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির লিফলেট বিতরণ

Link Copied!

ঈশ্বরদীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী বাজার এলাকার বিভিন্ন দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে এনসিপির পাবনা জেলা কমিটির সদস্য সুলতান মাহমুদ খান বিদ্যুৎ বলেন, “হ্যাঁ ভোট মানে গণতন্ত্র, নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে অবস্থান নেওয়া। দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে সচেতন হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। এনসিপি সেই পরিবর্তনের লক্ষ্যে রাজপথে থেকে মানুষের কাছে পৌঁছাতে চায়।”
এসময় উপস্থিত ছিলেন এনসিপির পাবনা জেলা কমিটির সদস্য শাকিব আহমেদ, আরাফাত হোসেন ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ওনতিলা, জাতীয় যুব শক্তির পাবনা জেলা কমিটির মেহেদী হাসানসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।