ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের ইন্তেকাল

জয়পত্র ডেস্কঃ
অক্টোবর ১০, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে তিনি স্ট্রোক করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অধ্যক্ষ আব্দুর রহমানের বাড়ি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।